বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কলেজের ছাত্রীদের নিয়ে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ২.৪৪ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃ হায়দার হাওলাদার,তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী সরকারি কলেজে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের সকল সমস্যার দ্রুত সঠিক সমাধান পাওয়া সহ নানা বিষয়ক আলোচনা করা হয়। গতকাল দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পরাপর ২টি উঠান বৈঠক করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান প্রমুখ।

উঠান বৈঠকের সময় উপজেলা তথ্য কর্মকর্তা সংগীতা সরকার বলেন, তথ্যপ্রযুক্তি সেবা, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, ই-মেইল, স্কাইপে কথোপকথন, কৃষি শিক্ষা ও ব্যবসা সম্পর্কিত পরামর্শ, আইনি সহায়তা ও পরামর্শ, তাপমাত্রা পরীক্ষা রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা সহ গ্রামীণ নারীদের উৎপাদিত সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা, চাকরির আবেদন পত্র পূরণ পরীক্ষার ফলাফল প্রিন্ট সহ নানা বিষয়ে সঠিক পরামর্শ আমরা একদম বিনামূল্যে প্রদান করে থাকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com