বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত জবি শিক্ষার্থী।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১০.২৮ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং বিভাগের আবির নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাভারগামী চলন্ত বংশী বাসের গেট থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান রবিবার (২৬জুন) চলন্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বংশী বাসের পিছনের গেইট থেকে ঐ শিক্ষার্থী পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায় এবং চৌদ্দটি সেলাই লাগে। চিকিৎসা শেষে এখন মোটামুটি সুস্থ আছেন তিনি।

আবিরের বন্ধু রসায়ন বিভাগের শিক্ষার্থী নাইম জানাম, ক্যাম্পাস থেকে ফেরার সময় একাউন্টিং ডিপার্টমেন্টের ওয়াকিলুজ্জামান আবির ঢাবি এলাকায় বাসের গেইট থেকে পড়ে যায় এবং মাথায় ও হাতে গুরুতর আঘাত পায়। তাকে ঢামেকে নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে বংশী বাসে নিয়মিত যাতায়াতকারী সাভার ছাত্রকল্যাণ এর সাধারণ সম্পাদক তৌহিদুল আকাশ জানান, আল্লাহর রহমতে আবিরের শারীরিক অবস্থা বর্তমানে মোটামুটি ভালো। সিটি স্ক্যানের রিপোর্ট পজিটিভ এসেছে। সাভার ছাত্রকল্যাণ পরিষদ থেকে তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করা হবে। তিনি আরো বলেন, সবাই ওর জন্য দোয়া করবেন। বংশী পরিবারের সবচেয়ে পরিশ্রমী সদস্য আবির খুব দ্রুতই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবে।

উক্ত ঘটনার পর বাসে যারা পিছনে দাড়ায়, তাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে যেন দরজায় ঝুলে না থাকে। এর আগে বংশী বাস থেকেই ৯ম ব্যাচের মাসুদ নামে এক শিক্ষার্থী গেট থেকে পড়ে মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com