বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভালুকায় কারখানার ভিতরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ৯.১৭ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় কারখানার ভিতর ট্রাকের ধাক্কায় শংকর (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুন) বেলা ১২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় নারিশ পোল্ট্রি এবং হ্যাচারির ভিতর ওই ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক শংকর ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামের জিতেন্দ্র বর্মণের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় নারিশ পোল্ট্রি ও হ্যাচারি নামের ওই কারখানায় একটি ট্রাক শংকর নামের ওই শ্রমিককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com