বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কানাইঘাটে বিএমএসএফ- রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে বন্যার্তদের ফ্রি চিকিসা ও ঔষধ বিতরন।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ৫.০২ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কানাইঘাট,ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত সিলেটের কানাইঘাট থানার রাজাগঞ্জে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা গ্রহণকারীদের মাঝে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ও রেডক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঢাকা থেকে অভিজ্ঞ ডাক্তার ও মেডিকেল টিম দ্বারা দিনব্যাপি বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় । চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।

তিনি অসহায় ও বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, এই বন্যা নিঃসন্দেহে গরীব ধনী সকলের জন্য আল্লাহর পরীক্ষা। আমরা কোন অবস্থাতেই যেন আল্লাহকে ভুলে না যাই। সামর্থ্যবানরা তাদের সাধ্যমতো ত্রাণ সাহায্য দিয়ে যেমনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তেমনি আপনারা ধৈর্য্য ধারন করেও আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আমরা এ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হবো।যেকোনো দূর্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কে কাছে পাবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,মানবিক কর্মকান্ডে বিএমএসএফ নেতৃবৃন্দ এক অনন্য উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম সাগর, দৈনিক সিলেটের দিনকালের বার্তা সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, বিএমএসএফের কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মুন্নী আক্তার, ডাঃ শুভাশিস, ডাঃ বাহার উদ্দীন,পল্লী চিকিৎসক ডাঃ নজরুল ইসলামসহ ৪সদস্যের মেডিকেল টিম।

উল্লেখ্য, বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল ক্যাম্পে রেডক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটির সদস্যগণ সহযোগিতা করেন। এছাড়া স্থানীয় সাংবাদিকবৃন্দ ও রাজাগঞ্জ ইউনিয়নের যুবসমাজের সদস্যবৃন্দ শৃঙ্খলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com