মামুনুর রশীদঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীর কাছ থেকে ৩৮০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১৬৪ গ্রাম ১৫১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (২৬ জুন ২০২২) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।