বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ কাফরুলে গার্মেন্টস কারখানায় চাঁদা দাবি করে গুলির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ নওগাঁর নিয়ামতপুরে ৪ জনের গলাকেটে হত্যা লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা রাজধানীসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি এলএনজি টার্মিনাল বিকল ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফ গহীন পাহাড়ী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ৩ জনের মরদেহ উদ্ধার

গর্ভপাতের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্রের শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১১.০৪ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রব্যাপী বিভিন্ন শহরে প্রতিবাদকারীরা সমবেত হচ্ছেন। প্রায় ৫০ বছর ধরে বহাল থাকার পর, গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা।আদালতের এমন রায় গর্ভপাতের অনুমতির বিষয়টি অঙ্গরাজ্যগুলোর নিজেদের সিদ্ধান্তের উপর ন্যস্ত করেছে। এর মাধ্যমে ১৯৭৩ সালের রো বনাম ওয়েড নামক মামলার সিদ্ধান্তটি পাল্টে দেওয়া হয়। পুরনো রায়টি নারীদের জন্য গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে গর্ভপাতের অধিকারের নিশ্চয়তা দিয়েছিল।
নিউইয়র্ক, আটলান্টা, ডেট্রয়েট ও লস অ্যাঞ্জেলস সহ অন্যান্য শহরে সমবেত হয় মানুষজন।আইওয়া অঙ্গরাজ্যের সেডার র‌্যাপিডস-এ প্রতিবাদ চলাকালীন শুক্রবার এক ব্যক্তিকে একটি ট্রাক ধাক্কা দেয়। পুলিশ জানায় ঐ ব্যক্তির আঘাত তেমন গুরুতর নয়। নিউইয়র্ক শহরে শত শত প্রতিবাদকারী রো মামলাটির রায় পাল্টে দেওয়ার বিপক্ষে এবং গর্ভপাতের অধিকারের পক্ষে স্লোগান দেয়।
এদিকে, শুক্রবার আদালতের রায় ঘোষণার পর থেকে ওয়াশিংটনে গর্ভপাতের অধিকারের পক্ষের ও বিপক্ষের, উভয় দিকের প্রবক্তারাই সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হতে আরম্ভ করেন।সপ্তাহান্তে সমবেত মানুষের এই ভিড় আকারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতাদের একটি দল, ইউএস ক্যাপিটল এর বাইরে গর্ভপাতের সমর্থক বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রগতিশীল কংগ্রেস সদস্য অ্যালেক্স্যান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ সেখানে মানুষজনকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে স্লোগান দেন।
অপরদিকে, গর্ভপাতের অধিকারের বিরোধীরা শুক্রবারের রায়ে উল্লাস প্রকাশ করেন। তারা নেচে, বাদ্য বাজিয়ে ও “বিদায়, রো” বলে স্লোগান দিয়ে তাদের সমর্থন প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আমেরিকানদেরকে প্রতি অনুরোধ জানান, যাতে তারা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার সময়ে শান্তি বজায় রাখেন। যদিও তিনি বলেন যে, তিনি জানেন অনেক আমেরিকানই “হতাশ ও বিভ্রান্ত”, তবুও তিনি বলেন যে, অবশ্যই সহিংসতা পরিহার করতে হবে।
প্রেসিডেন্ট বলেন, “সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। হুমকি ও ভীতি প্রদর্শন কোন বক্তব্য নয়। আমাদের যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তার পেছনে যুক্তি যাই হোক না কেন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com