শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন – সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঠাকুরের পীরগঞ্জে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে মারপিট-স্বামী স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ কাফরুলে গার্মেন্টস কারখানায় চাঁদা দাবি করে গুলির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

যুক্তরাষ্ট্রের নারীদের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে’প্রেসিডেন্ট জো বাইডেন।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ১১.০২ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ গর্ভপাতে যুক্তরাষ্ট্রের নারীদের সাংবিধানিক অধিকার সুপ্রিম কোর্ট কেড়ে নেওয়ার পর এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ২৫ জুন (শুক্রবার) তিনি বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তি নারীদের রয়েছে। রো আইন চলে গেছে, এটি অত্যন্ত পরিষ্কার। এ দেশের নারীদের স্বাস্থ্য ও জীবন এখন হুমকির মুখে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে ১৫০ বছর পিছিয়ে নিয়ে গেছে। এটি আমাদের দেশের জন্য দুঃখজনক দিন। কিন্তু এর অর্থ এই নয় যে, লড়াই শেষ হয়ে গেছে। ৫০ বছরের পুরনো ‘রো বনাম ওয়েড’ আইন উল্টে দিয়ে গর্ভপাতে নারীদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বেসরকারি সংস্থা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন বহু মানুষ।
এদিকে এ বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয় সে অনুরোধ জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। হুমকি এবং ভয় দেখানো কখনও ভাষা হতে পারে না। আমাদের যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ফেডারেল আইন হিসেবে নারীদের গর্ভপাতের অধিকার ফেরাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর যুক্তরাষ্ট্রের অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধের পদক্ষেপ নিতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com