শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পদ্মা সেতুতে গাড়ি থামানো, হাঁটা.ছবি তোলায় নিষেধাজ্ঞার গণবিজ্ঞপ্তি

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২, ১১.২৪ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

পদ্মা সেতু উদ্বোধনের পর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষের ছবি তোলা, হাঁটাচলা চলতে থাকায় এসব কর্মকাণ্ড ঠেকাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু কর্তৃপক্ষ। পাশাপাশি সেতুতে গাড়ি থামানো বন্ধেও তৎপর হয়েছে কর্তৃপক্ষ।

রিয়াদ হাসান বলেন, এই গণবিজ্ঞপ্তি উদ্বোধনের আগে একবার দেওয়া হয়েছিল। আবার নতুন করে দেওয়া হলো।

শনিবার  দেশের দীর্ঘতম এই সেতু উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরই মানুষের ঢল নামে সেতুতে।

কেউ হেঁটে উঠতে না পারলেও যানবাহন নিয়ে সেতুতে গাড়ি থামিয়ে অনেকেই ছবি তুলছেন। অনেকে লাইভও করছিলেন। এমন ছবি ও ভিডিও ফেসবুকেও ছড়াচ্ছে। এক যুবকের সেতুর নাট খোলার ছবিও ভাইরাল হওয়ার পর তাকে আটক করাও হয়েছে।

এ পরিস্থিতিতে রোববার বিকালে সেতু বিভাগের পক্ষ থেকে বিধি-নিষেধের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা জানান সেতু মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব এ এস এম রিয়াদ হাসান।

গণবিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো-

*   পদ্মা সেতুর উপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

  • পদ্মা সেতুর উপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর উপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।
  • তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।
  • গাড়ির বড়ির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর উপর দিয়ে পারাপার করা যাবে না।
  • সেতুর উপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা বিধায় সেতু পারাপারে সর্বসাধারণকে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

রিয়াদ হাসান বলেন, এই গণবিজ্ঞপ্তি উদ্বোধনের আগে একবার দেওয়া হয়েছিল। আবার নতুন করে দেওয়া হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com