বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস  পালিত 

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২, ১০.৩৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর থেকেঃ   ‘মাদক সেবা রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে, (২৬ জুন) রবিবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সকাল সাড়ে ৯ টায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  বিপুল চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান,  মেরিন একাডেমীর অধ্যক্ষ খোরশেদ আলম, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের  পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com