বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস।

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২, ১.৪৩ এএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ বিল পাস হয়েছে। ১৫ জন রিপাবলিকান কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন এই বিল পাসে। বিলের পক্ষে ভোট পড়ে ৬৫টি এবং ৩৩টি পড়ে বিপক্ষে।
সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় যুক্তরাষ্ট্রজুড়ে। বিশেষ করে গত মাসে নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে, টেক্সাসের উভালদে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন।
নতুন এই বিলে থাকছে, ২১ বছরের কম বয়সী ক্রেতাদের জন্য কঠোরভাবে পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হবে। মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য ফেডারেল অর্থায়নে ব্যয় হবে ১৫ বিলিয়ন ডলার।
প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করার আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে অনুমোদন পেতে হবে এ বিলের। আগামী কয়েক দিনের মধ্যে হতে পারে এটি বলে ধারণা করা হচ্ছে।
গত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাসের এই পদক্ষেপ ঐতিহাসিক ঘটনা বলে দাবি ডেমোক্রেটদের। সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন, ‘এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।’ সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com