বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পদ্মা সেতুতে কত টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী।

  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২, ৬.১৬ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

মল্লিক মো. জামাল,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের অহংকার আর আত্মমর্যাদার প্রতীক বহুল প্রতীক্ষার পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে খুলে ফেলল আয়ের খাতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন ঘোষণা করেই সেতু পাড়ি দিয়েছেন। আর সেজন্য তার গাড়ির টোল নিজেই দিয়েছেন তিনি।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা।

অবশ্য নিজের গাড়ি বহরের সবকটির টোলও তিনি দিয়েছেন। সেজন্য আরও দিতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর টোল আদায়কারী কর্মকর্তা তানিয়া আফরিন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে নিজের গাড়ির টোল দিয়েছেন। বাকি বহরের টাকাও তিনি পরিশোধ করেছেন।’

টোল প্লাজাতে নারী ইনচার্জ দেখে প্রধানমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন বলেও দাবি করেন তানিয়া।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন আমার কেমন লাগছে। আমি আমার অনুভূতি ব্যক্ত করেছি। প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে আমার স্বপ্নও পূরণ হলো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com