মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বহুল আকাঙ্ক্ষিত জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল আজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ১২.২৪ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে
smart
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নে বহুল আকাঙ্ক্ষিত ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে পুরো ইউনিয়ন জুড়ে সাজ সাজ রব। পোস্টার ফেস্টুন ব্যানার লিফলেটে পুরো এলাকা জুড়েই নির্বাচনী আমেজ বইছে। দীর্ঘ কয়েক বছরের কাঙ্খিত কাউন্সিলকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনার কথা ইউনিয়নের কথাও শোনা যায়নি। সকল মতবিরোধ এক বিন্দুতে এসে সকলে সুস্থ সফল কাউন্সিল কামনা করছেন।
সদর আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব একেএম শাহজাহান কামালের নির্দেশনায় জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের পরামর্শে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ততুখোড় রাজনীতিবিদ আবুল কাশেম চৌধুরীর পরিচালনায় ইউনিয়ন কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ইউনিয়ন আওয়ামী লীগের স্থগিত কাউন্সিল দিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষে দিকনির্দেশনামূলক চিঠি পেয়ে উপজেলাব্যাপী ইউনিয়ন কাউন্সিল শুরু হতে যাচ্ছে বলে জানান উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তারই আলোকে চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল আকাঙ্ক্ষিত ইউনিয়ন কাউন্সিল উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ আবু ছায়েদ, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ, মাহবুব আলম, আলহাজ্ব শামসুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আশরাফুল আলম, নজরুল ইসলাম, ওমর ফারুক, মাসুদ আলম প্রমুখ।
কাউন্সিল পরিচালনা প্রধান আব্দুল ওহাব কন্টাকটার বলেন ইউনিয়ন কাউন্সিল এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আমরা বৃহস্পতিবার এর অপেক্ষায় আছি। কাউন্সিলরবৃন্দ মূল্যবান ব্যালটের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে ইউনিয়নের নেতা বানাবেন। যার সুযোগ্য নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ আরও সুসংগঠিত হতে পারে, এগিয়ে যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com