রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০.৫৩ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

 

তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবারের ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্বে ১ হাজারের বেশি মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে হতাহতের সংখ্যা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপ-তালিবান মন্ত্রী মাওলায়ি শরাফুদ্দিন মুসলিম। তিনি বলেন, বেশিরভাগ ধ্বংসযজ্ঞ ঘটেছে পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব পাকতিকা ও খোস্ত প্রদেশে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোররাতে খোস্তের প্রাদেশিক রাজধানী থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে মাটির সাথে মিশে যাওয়া বাড়িঘর ও ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী কাবুল।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতে ৫ শ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের জন্য আফগানিস্তানের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের কর্তৃপক্ষ এবং প্রতিষ্ঠানগুলো তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আফগানিস্তানে প্রয়োজনীয় সহায়তা প্রসারিত করার জন্য কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com