বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জগন্নাথপুরে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের অতিরিক্ত দাম।

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ১১.৪২ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাকে পুঁজি করে নিত্যপণ্যের অতিরিক্ত দাম নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা, মাঠে নামছেনা প্রশাসন। উপজেলা সদর বাজারের থেকে প্রত্যন্ত অঞ্চলের বাজার ও পাড়া মহল্লার দোকান গুলোতে নিত্যপন্যের মূল্য নিচ্ছে ইচ্ছে মত। নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের তদারকি।

মঙ্গলবার সন্ধ্যায় হারুন মিয়া জানান, বন্যা পরিস্থিতিতে বিদ্যুতবিহীন ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা নেই। ঘরে দুটি মোমবাতি ছিলো, সোমবার রাতে জ্বালিয়ে শেষ। দোকান থেকে মোমবাতি কিনে আনতে হবে।

স্থানীয় বাজারে অনেক দোকান খুঁজে মোমবাতি না পেয়ে অবশেষে একটি দোকানে পেলেন- যে দোকানে মাঝে-মধ্যে নিত্যপণ্য ক্রয় করেন হারুন। কিন্তু সেই দোকানেরই বিক্রেতা তার কাছে মোমবাতির প্যাকেটের দাম চেয়ে বসলেন ১০০ টাকা। হতভম্ব হয়ে হারুন ‘এত দাম কেন’? জানতে চাইলে ওই দোকানি বিরক্ত হয়ে বললেন- ‘পোষালে নেন ভাই। শনিবার১২০ টাকা পর্যন্ত দিয়েও মানুষ মোমবাতি পায়নাই।

এ দৃশ্য জগন্নাথপুরের একটি বাজারের নয় জগন্নাথপুর চলমান ভয়াবহ বন্যায় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট তৈরি হওয়ার সুযোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে কিছুসংখ্যক ব্যবসায়ী জিনিসপত্রের দাম ২-৫ গুণ বাড়িয়ে দিয়ে রীতিমতো ডাকাত রূপে আভির্ভূত হয়েছেন বলে ভুক্তভোগিদের অভিযোগ। এইসব ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে মাত্রাতিরিক্ত দামেই অসহায় মানুষ অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।

গত শনিবার থেকে বন্যার কবলে পড়ে জগন্নাথপুর উপজেলা। বন্যাকবলিত হয় উপজেলার বেশিরভাগ এলাকা। তলিয়ে যায় অনেকের পুরো ঘর-বাড়ি। উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোর বাসাবাড়িতে ছিলো কোমর সমান পানি। সিলেটের বরাইকান্দি উপকেন্দ্রে পানি ঢুকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো উপজেলায় । দেখা দেয় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট।

এ অবস্থায় জগন্নাথপুরের কতিপয় অসাধু ব্যবসায়ী মোমবাতি, চিড়া, মুড়ি, গুড়, চাল, আলু ও কয়েলসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম ২ থেকে ৫ গুণ বাড়িয়ে দেন। অসহায় বন্যার্ত মানুষও বাধ্য হয়ে ‘ডাকাত রূপী’ এসব ব্যবসায়ীর কাছ থেকে বাধ্য হয়ে এসব জিনিসপত্র কিনেন। জরুরী ভিত্তিতে বাজার তদারকির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী ভুক্তভোগী জনসাধারণের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com