রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

ইউক্রেনে নিজেদের নাগরিক নিহতের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ৪.৪০ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনের যুদ্ধে একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৫২ বছরের ওই ব্যক্তি গত মাসে নিহত হন বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসন প্রতিহত করতে কিয়েভকে সহায়তার জন্য স্বেচ্ছায় যে হাজার হাজার বিদেশি যোদ্ধা ইউক্রেনে গিয়েছিল তাদের একজন ছিলেন এই মার্কিন নাগরিক।স্টিফেন জাবিয়েলস্কি নামের ওই ব্যক্তি গত ১৫ মে যুদ্ধে নিহত হন বলে জানা গেছে। সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইউক্রেনে জাবিয়েলস্কির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং তাদের যাবতীয় কনস্যুলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিবৃতিতে মার্কিন নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আগের সতর্কবার্তার পুনরাবৃত্তি করা হয়। একইসঙ্গে বলা হয়, ইউক্রেনে কোনও মার্কিন নাগরিক অবস্থান করে থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরা উচিত।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com