বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেন্দুয়া হাওরে নৌকা ডুবিতে প্রানগেল নারীর।

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ৮.৩৯ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণার কেন্দুয়ায় হাওড়ে বেড়াতে গিয়ে নৌকা ডুবে জুলেকা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনাটি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নে জুড়াইল গ্রামে ঘটে। নিহত জুলেকা জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, বন্যার পানি গ্রামের সকলের ঘরের দুয়ারে। বেলা ১১টার দিকে তারা ৮ জন মিলে নৌকা নিয়ে বাড়ির সামনে হাওড়ে ঘুরতে যায়।

হটাৎ নৌকা ডুবে গেলে সবাই সাঁতরে তীরে আসলেও নিহত জুলেকা আসতে পারেনি। পরে খোঁজাখুঁজি জুলেকা মৃতদেহ উদ্ধার করে স্থানীয়লোকজন।

নিহত জুলেকা দাম্পত্যজীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তানের মা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে। পরিবারে চলছে শোকের মাতম।

খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে যান কেন্দুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, এসিল্যান্ড মো.রাজিব হোসেন, কেন্দুয়া পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান,ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার ও কেন্দুয়া ফায়ার স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান। নিহত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।

কেন্দুয়া পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান,নিহতের পরিবারের এক পর্যন্ত কোন অভিযোগ নেই। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com