রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

কলকাতার আদালত পি কে হালদারের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৩.৪৮ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের কে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ জুন) কলকাতার একটি আদালতে তোলা হয় বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ মোট ছয় অভিযুক্তকে। ১৪ দিনের জেল হেফাজতের (জুডিশিয়াল কাস্টডি) মেয়াদ শেষে পি কে হালদারকে আদালতে তোলা হয়। শেষবার গত ৭ জুন আদালতে তোলা হয় তাদের প্রত্যেককে।

মঙ্গলবার বেলার প্রথম অর্ধেই তাদের কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সোমবার ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছিলেন, আদালতের কাছে অভিযুক্ত ব্যক্তিদের ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের আবেদন জানাবেন তারা।

কিন্তু ইডির আইনজীবী নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি। তার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন বিচারক জীবন কুমার সাধু। পরে ইডির আইনজীবীর অনুপস্থিতিতে ফের ১৪ দিনের জেল রিমান্ডের আদেশ দেন বিচারক।

এদিকে ইডির হাতে গ্রেপ্তার হওয়া এই ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ পুরুষ অভিযুক্ত বন্দী রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি জেলে, বাকি নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারের নারী সেলে। সেখান থেকেই তাদের আদালতে আনা হয়।

প্রসঙ্গত, গত ১৪ মে অশোকনগর, কলকাতাসহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত পি কে হালদার ও তার ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ওরফে পৃথ্বীশ হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে মিস্ত্রি, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে ইডি। এরপর কয়েক দফায় রিমান্ড ও জেল হেফাজতে নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com