রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে সন্তানের জন্ম দিতে গিয়ে শিশুর মাথা রয়ে গেল মায়ের পেটে !

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১.১৫ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রসববেদনা উঠলে মহিলাকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে কোনও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন না। এক স্বাস্থ্যকর্মী এই কাজ করেন।প্রসববেদনা শুরু হওয়ার পর নিকটবর্তী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন বা়ড়ির লোকেরা। কিন্তু সেখানে নেই কোনও স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

এক স্বাস্থ্যকর্মী অপটু হাতে সন্তানের জন্ম দিতে গিয়ে হল হিতে বিপরীত। নবজাতকের দেহের নিম্নাংশ যখন ওই স্বাস্থ্যকর্মীর হাতে, তখন মাথা ছিঁড়ে রয়ে গেল মায়ের পেটেই। রবিবার চিকিৎসায় ভয়াবহ গাফিলতির এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩২ বছরের ওই মহিলা। পাকিস্তানের জামশুরুর লিয়াকত ইউনিভার্সিটি অব মেডিক্যাল অ্যান্ড হেল্থ সায়েন্সেস (এলইউএমএইচএস) এর স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক রাহিল সিকন্দর বলছেন, প্রসববেদনা উঠলে থারপারকার জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এক মহিলা প্রথমে গিয়েছিলেন গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে কোনও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন না। বাধ্য হয়ে এক জন অনভিজ্ঞ স্বাস্থ্যকর্মী সন্তান জন্ম দেওয়ার প্রচেষ্টা করেন। তার পরিণতি এই ঘটনা।

জানা গিয়েছে, রবিবার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ওই কর্মী মহিলার গর্ভ থেকে নবজাতককে বের করার সময় অসাবধানতাবশত মাথাটি ভিতরেই থেকে যায়। তখন তড়িঘড়ি মহিলাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী মিঠি নামে এক জায়গার হাসপাতালে। কিন্তু সেখানেই ওই মহিলার চিকিৎসার কোনও ব্যবস্থা ছিল না। শেষে তাঁকে আনা হয় এলইউএমএইচএস-এ। সেখানেই নতুন করে অস্ত্রোপচার করে মায়ের গর্ভ থেকে মৃত সন্তানটির মাথা বের করা হয়।

পাকিস্তানের সিন্ধ সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। সিন্ধ হেল্থ সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল জুমান বাহোতো জানিয়েছেন, পৃথক তদন্ত করে দেখা হবে, স্ত্রীরোগ বিশেষজ্ঞের অনুপস্থিতিতে কী করে এমন ঝুঁকিবহুল কাজ করা হল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com