বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের শিশুদের সাহায্যার্থে নোবেল পুরস্কার বিক্রি করছেন রুশ সাংবাদিক

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১২.৪৮ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

সোমবার রাতে যখন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাটভ তার নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তোলেন, তখন এ প্রশ্নের আংশিক উত্তর পাওয়া যায়। এ অর্থ সরাসরি চলে যাবে, ইউক্রেনে চলমান যুদ্ধে বাস্তুচ্যুত শিশুদের সাহায্য করার জন্য নেয়া ইউনিসেফের উদ্যোগে।

২০২১ সালের অক্টোবরে এই নোবেল স্বর্ণপদক লাভ করেন মুরাটভ। তিনি স্বাধীন রুশ সংবাদপত্র নোভায়া গ্যাজেটা প্রতিষ্ঠায় সহায়তা করেন। গত মার্চে এই প্রকাশনাটি বন্ধ হয়ে যাওয়ার সময় তিনি এটির প্রধান সম্পাদক (এডিটর-ইন-চিফ) ছিলেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে, সাংবাদিক ও জনগণের অসন্তোষের ওপর ক্রেমলিনের দমন-পীড়ন নেমে আসলে এটি বন্ধ হয়ে যায়।

পুরস্কারটি নিলামে তোলার ধারণাটাও মুরাটভের নিজের। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের সাথে এক সাক্ষাৎকারে মুরাটভ বলেন; তিনি বিশেষত ইউক্রেনের সংঘাতের কারণে অনাথ হওয়া শিশুদের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।

মুরাটভ, ২০১৪ সালে রাশিয়া, ক্রাইমিয়াকে তার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে এবং ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের তীব্র সমালোচক। এ যুদ্ধের ফলে ৫০ লাখ ইউক্রেনীয় নিরাপত্তার জন্য, অন্য দেশে পালিয়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি করেছে।

রাশিয়ার স্বাধীন সাংবাদিকরা দেশটির সরকারের সরাসরি দমন-পীড়নের শিকার না হলেও, ক্রেমলিনের নজরদারির আওতায় আসে। দুই দশকেরও বেশি আগে পুতিন ক্ষমতায় আসার পর, প্রায় ২৪ জনের মতো সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে অন্তত ৪ জন মুরাটভের সংবাদপত্রে কাজ করতেন।

সোমবার সকাল পর্যন্ত নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল সাড়ে ৫ লাখ ডলার। বিক্রয় মূল্য আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই মূল্য সম্ভবত ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে।

এপির প্রতিবেদক এন্ড্রু কাটেল এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com