বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু।

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৩.৪১ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

আল-মনসুর রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর রেল স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিংয়ে ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) বিকালে উপজেলার আখানগর মুরগির ফার্ম নামক স্থানে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আরিফ হোসেন ২নং আখানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ডিলারপাড়া গ্রামের আলম হোসেনের বড় ছেলে আরিফ হোসেন। আরিফ হোসেন পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পার্বতীপুর যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চন এক্সপ্রেস নামে লোকাল ট্রেনটি আখানগর মুরগির ফার্ম নামক স্থানে রেল ক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেল নিয়ে আখানগর বাজারে দিকে যাওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে আরিফ হোসেন। এতে গুরুতর আহত হন আরিফ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখানগর রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে । এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com