বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গ্লোবাল টেলিভিশনের হেড অফিসে হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন।

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ২.৫৭ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ কুখ্যাত সন্ত্রাসী মুন্না বাহিনী কর্তৃক গ্লোবাল টেলিভিশন এর হেড অফিসে হামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সভাপতি ও মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, সিনিয়র সাংবাদিক আনোয়ার রহমান বাবুল (দৈনিক তথ্যধারা) গাজী মোঃ মমিন উল্লাহ (দৈনিক বাংলাদেশ) শাকের মুহাম্মদ রাসেল (মাছরাঙ্গা টিভি),নাজিম উদ্দিন রানা (বিজনেস বাংলাদেশ, রবিউল ইসলাম খান (দৈনিক আমাদের লক্ষ্মীপুর) ডালিম কুমার দাস (এশিয়ান টেলিভিশন) সোহেল রানা (চ্যানেল ২৪) সার্জেন্ট অব. সোলায়ইমান চৌধুরী (বিশিষ্ট মানবাধিকারকর্মী) ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমর প্রমুখ।

প্রেসক্লাব সেক্রেটারি ও নিউজ২৪ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সভাপতি ও লন্ডন টাইমস ব্যুরোচীফ, (বৃহত্তর নোয়াখালী) অ আ আবীর আকাশ, আনিস কবির (যমুনা টেলিভিশন),কাজী ওসমান মোর্শেদ (দৈনিক বর্তমান বাংলা), পলাশ সাহা (আরটিভি), আব্দুল মালেক নিরব (দৈনিক আমার বার্তা), মোঃ আরিফ হোসেন (দৈনিক বর্তমান দিন) এম হোসাইন (দৈনিক একুশের সংবাদ),নাজমুন নাহার লাকি (দৈনিক স্বাধীন বাংলা), ফয়সাল কবির, রাজু আহমেদ, ফয়সাল হোসেন ও আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা গ্লোবাল টেলিভিশনে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান এবং দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com