বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বে ১০০ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে-জাতিসংঘ।

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ৬.৩৫ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ
বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার (১৭ জুন) মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশ চালু করার ঘোষণা দেওয়ার সময় তিনি বলেন, লাখ লাখ শিশু ও যুবকসহ বিশ্বজুড়ে প্রায় একশ কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে রয়েছেন। তাদের বেশিরভাগই চিকিৎসার আওতার বাইরে।
‘বৈশ্বিক মানসিক স্বাস্থ্য-২০২২: ট্রান্সফরমিং মেন্টাল হেলথ ফর অল’ প্রতিবেদন প্রকাশ একটি ভিডিও বার্তার মাধ্যমে চালু করার সময় তিনি আরও বলেন, ‘আমরা মানসিক স্বাস্থ্য সংকটের মধ্যে বসবাস করছি।’
তিনি বলেন মানসিক স্বাস্থ্য সেবা সহজলভ্য বা পর্যাপ্ত নয়। অ্যান্তনিও গুতেরেস আরও বলেছেন যে মানসিক স্বাস্থ্যের সংকটে থাকা মানুষরা শারীরিক ও মানসিক নির্যাতন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বঞ্চনা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে রয়েছেন। এই সংকটের কারণে মানবিক ও আর্থিক উভয়ই বিশাল ক্ষতি উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু হতাশা ও উদ্বেগের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রতি বছর আনুমানিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।
পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এমন কারণগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়িয়েছে। অ্যান্তনিও গুতেরেস বলেন, এটি ভালো দিক যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও ভঙ্গুরতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার দিকে পরিচালিত করেছে এটি।
জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, দুর্ভাগ্যের বিষয় যে অধিকাংশ দেশে, স্বাস্থ্যনীতির কৌশলে মানসিক স্বাস্থ্য বিষয়টি উপেক্ষিত হয়। জাতিসংঘের এই প্রতিবেদন মানসিক স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দেশের রোডম্যাপ হিসেবে কাজ করবে।
অ্যান্তনিও গুতেরেস বলেন, কীভাবে বিষয়গুলোকে প্রয়োজন অনুযায়ী উন্নত করা যায় এবং অর্জন করা যায়, বিশেষ করে শৈশব থেকে পুরো জীবন ব্যবস্থার ক্ষেত্রে তা তুলে ধরা হবে এতে। এটি ঝুঁকি কমাতে সহায়তা করবে। সামাজিক প্রতিবন্ধকতাগুলো দূর করবে এই প্রতিবেদন। তিনি বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্য-সংশ্লিষ্টদের এই প্রতিবেদন কাজে লাগানোর সুপারিশও করেন। সূত্র: এএনআই, এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com