বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেন্দুয়ায় ত্রাণ বিতরণ করতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু।

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ১২.৩৪ এএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোণার কেন্দুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবির আহমেদ খান রুজেল মারা গেছেন।

রোববার (১৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, কেন্দুয়ার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণে যান নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল।

এসময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সাথে আবির আহমেদ খান রুজেলও যান। মোজাফরপুর ও কান্দিউড়া ইউনিয়নে বিতরণ শেষে নওপাড়া ইউনিয়নে বিতরণকালে রুজেল স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণসহ শোকের ছায়া বইছে। পরিবারে চলছে শোকের মাতম। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও মেয়র আসাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com