বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি অসীম কুমার উকিল।

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ১২.১৭ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার কেন্দুয়ায় রবিবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পাঠিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ক্ষতিগ্রস্থরা কেউ দুঃচিন্তা করবেন না। আপনাদের যার যা সহযোগিতা প্রয়োজন সব পাবেন। বন্যার্ত মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞাসহ আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে কেন্দুয়ায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এতে উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে মোজাফফরপুর,চিরাং,কান্দিউড়া ও নওপাড়া চারটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাইডুলি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com