বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শরীয়তপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ১১.২৪ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাহাত রওশন,শরীয়তপুর প্রতিনিধিঃ ১৯ জুন ২০২২ তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা” অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সম্মানিত উপদেষ্টা শরীয়তপুর -০২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় এর মাননীয় উপমন্ত্রী জনাব একেএম এনামুল হক শামীম।

এনামুল হক শামীম বলেন, ‘পদ্মা সেতু শুধু ইট, পাথর আর স্টিলের সেতু নয়, এটি আমাদের আবেগ ভালবাসা ও আত্মবিশ্বাসের প্রতীক। স্বাধীনতার পর আমাদের এটি বড় অর্জন। এই প্রকল্পের মাধ্যেমে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরও মজবুত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল হোসেন অপু, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০১ এবং জনাব নাহিম রাজ্জাক, মাননীয় সংসদ সদস্য, শরীয়তপুর-০৩।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ; জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সমন্বয় সভায় আগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুর জেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এসময় মাননীয় মন্ত্রী মহোদয় পদ্মা সেতু উদ্বোধন সফল করতে সকলকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় সমন্বয় সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com