বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্পেনের নাগরিক গ্রেফতার।

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ১১.০৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যার অভিযোগে স্থানীয় কোব কাউন্টি পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৪ জুন) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানেই দুর্বৃত্তরা গুলিতে খুন হন প্রবাসী বাংলাদেশি আবু সালেহ মাহফুজ আহমেদ। আসামিকে ধরতে পুলিশ জোর তৎপরতা চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই মার্কাস বাস (৫৯) নামক এক স্প্যানিশ নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার রাতে জর্জিয়ার আটলান্টা শহর থেকে প্রায় ৫০ মাইল উত্তরে মফস্বল শহর আকওয়ার্থে উক্ত খুনের ঘটনাটি ঘটে। এ সময় আবু সালেহ মাহফুজ আহমেদ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান কুইকি মার্ট নামক গ্রোসারি দোকানে কর্মরত ছিলেন।
নিহত মাহফুজের ঘনিষ্ঠজনরা জানান, ওই রাত সাড়ে ৯টার দিকে তিন দুর্বৃত্ত গ্রোসারি স্টোরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে। তারা স্টোরের কাউন্টার ভাংচুর এবং ক্যাশ রেজিস্টার গচ্ছিত সমুদয় ডলার লুট করেন। এ সময় মাহফুজ আহমেদের বুকে দুটি গুলি ছুঁড়ে মারলে ঘটনাস্থলেই সে মারা মারা যায়। দোকানে অবস্থানরত অপর এক ক্রেতার ফোন কল পেয়ে তাৎক্ষণিক পুলিশ ছুটে দোকানে তার মৃতদেহ দেখতে পান।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, ঘটনার পর এক ব্যক্তিকে উক্ত দোকান থেকে বেরিয়ে একটি নীল নিসান সিডানে চড়ে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন। লোকটির মুখমন্ডল স্কি মাস্কে ঢাকা ছিল। তার দেওয়া তথ্যে কোব কাউন্টি ডিপার্টমেন্ট অব পুলিশ ফিউজিটিভ ইউনিট ঐ নিসান গাড়িটি ট্রাক করে এবং গাড়ির চালক মার্কাস বাস (৫৯) নামক এক স্প্যানিশ অভিবাসীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, সশস্ত্র ডাকাতি, উত্তেজনাপূর্ণ আক্রমণ, উত্তেজনাপূর্ণ ব্যাটারি এবং একটি অপরাধ করার সময় একটি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে পুলিশ উল্লেখ করেন।
বৃহত্তর নোয়াখালী জেলার মাইজদির হরিনারায়ণপুরের বাসিন্দা আবু সালেহ মাহফুজ আহমেদ জর্জিয়ার নরক্রস এলাকায় সপরিবারের বসবাস করতেন। তিনি ২০১০ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। মরহুমের স্ত্রী, ৮ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com