বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে মেয়েদের মৌলিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নিয়েছে: মিশেল ব্যাচেলেট

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৬.৪৮ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট এই সপ্তাহে আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা নারী ও মেয়েদের মৌলিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং তাদেরকে জনজীবনে অদৃশ্য করে দিচ্ছে। বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তার প্রতিবেদন জমা দেওয়া হয়।

ব্যাচেলেট কাউন্সিলকে বলেন যে এখন আফগান প্রজন্ম অন্যতম এক অন্ধকার সময় পার হচ্ছে। তিনি বলেন, আগস্টে তালিবান কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে, দেশটি গভীর অর্থনৈতিক, সামাজিক, মানবিক এবং মানবাধিকার সংকটে নিমজ্জিত হয়েছে।

তিনি তালিবান ক্ষমতায় আসার পর থেকে নারীর অধিকার ও স্বাধীনতার নাটকীয় অবক্ষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় নিষিদ্ধ করা হয়েছে, দশ লাখেরও বেশি মেয়েরা শিক্ষা ও ভবিষ্যৎ থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, নারীদের সব প্রকাশ্য স্থানে হিজাব পরতে বাধ্য করা হয়েছে, চাকরি থেকে নিষিদ্ধ করা হয়েছে এবং তারা প্রকাশ্য ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করতে পারে না। তিনি বলেন, নারীদের চলাফেরার স্বাধীনতা কঠোরভাবে খর্ব করা হয়েছে।

ব্যাচেলেট বলেছেন, “আমি পরিষ্কার করে বলতে চাই যে আজ আমরা আফগানিস্তানে যা প্রত্যক্ষ করছি তা হল নারীদের উপর প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত নিপীড়ন। আফগান নারীরা দ্রুত সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা অনেকেই আশঙ্কা করেছিলেন ৷

যদিও আফগানিস্তান বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তিকে অনুমোদন করেছে। তবুও এই ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ নীতি ও অনুশীলন উভয় ক্ষেত্রেই সেই আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলি মেনে চলা থেকে দূরে রয়েছে, নারী ও মেয়েদের অধিকারকে সম্মান ও সুরক্ষা দিতেও দূরে রয়েছে।

আফগানিস্তানে তালিবানের দখলদারিত্বের পরিপ্রেক্ষিতে, দেশটিতে সংঘাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং নিরাপত্তার উন্নতি হয়েছে। তবে, এই ইতিবাচক প্রভাব বিবর্ণ হয়ে গেছে। ব্যাচেলেট বলেন, ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বেড়েছে। তিনি বলেন, স্কুল, উপাসনালয়, বাজার এবং গণপরিবহনে বেসামরিক লোকজনদের হত্যা ও আহত করা হচ্ছে।   তিনি আরো বলেন, মানবাধিকার লঙ্ঘন বেড়েছে।

এদিকে তিনি বহির্বিশ্বকে আফগানদের পরিত্যাগ না করার আহ্বান জানিয়ে বলেছেন, লক্ষ লক্ষ মানুষ তীব্র ক্ষুধা, মৌলিক পরিষেবার অভাব, অপুষ্টি এবং রোগে ভুগছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com