বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটির ১০১ বিলিয়ন ডলারের বাজেট পাস।

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৬.৩৩ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্ক সিটি আগামী অর্থবছরের (২০২২-২৩)জন্য ১০১ বিলিয়ন ডলারের বাজেট পাস করলো শুক্রবার। যা ১ জুলাই থেকে শুরু হবে। অতীতের যেকোন বাজেটের চেয়ে এটিই সর্বোচ্চ। ২০২২ সালের তুলনায় এবার ২.৩ বিলিয়ন ডলার বরাদ্দ বেড়েছে। বিভিন্ন খাতে বরাদ্ধ বাড়লেও কমেছে শিক্ষাখাতে। এর পরিমাণ গত অর্থ বছরের তুলনায় ২১৫ মিলিয়ন ডলার কম। যুক্তি দেখিয়ে মেয়র এরিক এডামস বলেছেন, অনেক স্কুলের  ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে। স্কুলের শিক্ষার্থী সংখ্যার বিবেচনায় সংশ্লিষ্ঠ স্কুলের বরাদ্দ কমানো হয়েছে। এর অর্থ দাঁড়ায় এডজাস্টমেন্ট করা হয়েছে। এতে শিক্ষখাতে বরাদ্দ কমেছে ৫০০ মিলিয়ন ডলার। ২০২০ সালে জর্জ ফ্লয়েড মৃত্যুর ঘটনায় ‘ডিফান্ড দ্যা পুলিশ’ আন্দোলন থাকলেও সিটি পুলিশের বাজেট কমায়নি। বরং ১৫২ মিলিয়ন ডলার  বাড়িয়েছে। মেয়র বলেছেন, পুলিশি কার্যক্রমের উন্নয়ন, দক্ষতা বাড়াতে হবে ও কমাতে হবে ওভারটাইমের ওপর নির্ভরতা । পুলিশের অর্থের অভাব নেই। প্রয়োজন বেটার ম্যানেজমেন্ট।
এদিকে ২০২৩ সালে ৬ লাখ বাড়ির মালিককে ১৫০ ডলার করে প্রোপার্টি ট্যাক্স রিবেট দেবে সিটি। এজন্য বরাদ্দ রাখা হয়েছে ৯০ মিলিয়ন ডলার। সিটির বাসিন্দাদের জন্য আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫০ মিলিয়ন ডলার। বাজেটটি ৪৪-৬ ভোটে পাস হয়েছে। এস্টোরিয়া থেকে নির্বাচিত কাউন্সিলওম্যান টিফানি কাবান এই বাজেটের বিপক্ষে ভোট দেন। তিনি বলেন, পুলিশকে ডিফান্ড না করে তাদেও বরাদ্দ বাড়ানো হয়েছে। অথচ শিক্ষাখাতে বরাদ্দ কমানো হয়েছে। সাধারন মানুষের স্বার্থ এ বাজেটে রক্ষা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com