বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করেন স্বাচিপের মহাসচিব ডা: এম এ আজিজ

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৮.০২ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
 মুহম্মদ আবুল বাশারঃ স্বাচিপের  মহাসচিব ও ডা: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: এম এ আজিজ ময়মনসিংহ সদরের সিরতা ও পরানগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকার্ন্ড সাধারন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গত শুক্রবার উঠান বৈঠক করেন। খবর নিয়ে জানাযায়, পরানগঞ্জ সাবেক যুবলীগ সভাপতি হারুন অর রশিদের বাড়ীর উঠানে আষাঢ় মাসের বৃষ্টিকে উপেক্ষা করে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডাঃএম এ আজিজ  বলেন জননেত্রী শেখ হাসিনা এখন আর দেশের নেত্রী নয়, তিনি বিশ্বনেত্রী হিসেবে বিশ্বের দরবারে  ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। তার সাহসী ভূমিকাকে বিশ্ব এখন সম্মান করছে। তার সফল নেতৃত্বের জন্য ও উন্নয়নের ফলে গ্রামে এখন আর খালি পায়ে হাটা, খালি ঘায়ে জামা ছাড়া, খালি পেটে এখন আর থাকতে হয়না। গ্রামের অজপাড়া গায়ে রাস্তাঘাট, কালবার্ট হয়েছে। এখন আর আগের মতো গ্রামে ভিক্ষুক দেখা যায় না। হাওর এলাকায় রাস্তা বিদ্যুত পোঁছে আলোকিত হচ্ছে। ইউনিয়ন গুলোতে ডিজিটাল সেবা পাচ্ছে সাধারন মানুষ । উত্তরবঙ্গে এখন আর মঙ্গা নেই। দারিদ্রতা, রোহিঙ্গা, শান্তির কথা বলেন তিনি জাতিসংঘে । তাই এ দেশে আবারো শেখ হাসিনার সরকার দরকার বলে তিনি উপস্হিত নেতাকর্মীগন এবং সাধারন মানুষের সাথে বক্তব্য রাখেন।তিনি সিরতা ইউনিয়নের চর খরিচা মদিনা মসজিদের ইমামের সাথে স্বাক্ষাত করেন এবং পরে পরানগঞ্জ টান হাসাদিয়া মধ্যপাড়া জামে মসজিদে নামাজ আদায় করে উপস্হিত মুসল্লিদের উদ্দ্যেশে  দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।এ সময় ডা: হোসাইন আহম্মদ গোলন্দাজ,ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক,  সিরতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, মসজিদ কমিটির সভাপতি ইন্তাজ আলী সরকার, পরানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব শাহাজাহান সরকার বাচ্চু, পরানগঞ্জপরানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হানিফ সরকার, আজিজ সরকার, স্হানীয় মেম্বারগন, চারবার নির্বাচিত মহিলা মেম্বার রেখা রানী, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সহ ইউনিয়ন  ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীগন উপস্হিত ছিলেন।
শুক্রবার দুপুর থেকে বিকাল পযন্ত তিনি দুইটি ইউনিয়নের নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেন। এছাড়াও সিরতা যুবসমাজের একটি ক্লাবের শুভ উদ্ধোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com