বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের আটলান্টায় এক সন্ত্রাসীর গুলিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত।

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ২.১৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টায় এক সন্ত্রাসীর গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।
মাহফুজ আহমদ তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ।
নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, ১০ বছর আগে আমেরিকায় আসছে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে ব্যবসা শুরু করেন তিনি। ১৬ জুন (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯ টার দিকে বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এসময় এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com