রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা ফুটবল বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে খুলনায় ১০ টির মধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ প্রথম দিন ঢাকা ছাড়ছেন পৌনে ছয় হাজার হজ যাত্রী শনিবার ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ছয়জনের মৃত্যু রিহ্যাব নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার এসএসসি ও সমমান পরীক্ষা নীরব বহিষ্কার অনুচ্ছেদ বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি করোনায় আক্রান্ত।

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ২.১২ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও দেশটির করোনা মহামারি মোকাবিলার প্রধান মুখ অ্যান্থনি ফসি করোনায় আক্রান্ত হয়েছেন।
স্থানীয় সময় ১৫ জুন (বুধবার) অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানিয়েছে, বাড়িতে বসে কাজ চালিয়ে যাবেন ফসি।
এনআইএইচ জানিয়েছে, ‘তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ আছে।’ ফাউচির বয়স এখন ৮১ বছর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা তিনি।
ফসি এরই মধ্যে করোনা টিকার প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন। সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।
ফসির বর্তমান অবস্থান নিয়ে এনআইএইচ জানিয়েছে, ‘ফসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কোভিড সংক্রান্ত নির্দেশনা ও তাঁর চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে বাড়িতে থেকে কাজ চালিয়ে যাবেন। যখন তিনি করোনা নেগেটিভ হবে তখন আবার এনআইএইচে সশরীরে কাজে ফিরবেন।’
দীর্ঘদিন ধরে এনআইএইচের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে আছেন অ্যান্থনি ফসি। এ ছাড়া ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে হওয়ার প্রত্যেকটি মহামারি মোকাবিলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। এইডসের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com