বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরে বজ্রপাতে অফিস সহকারীর মৃত্যু।

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ১২.৫২ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ শেরপুরের নকলায় বজ্রপাতে শওকত আলী (৩৫) নামে এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাতে পৌরসভার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে পুকুরে পানি বৃদ্ধি শুরু হয়। তাই শওকত আলী ও তার ছোট ভাইকে নিয়ে বৃষ্টির মধ্যে ওই পুকুরের পার মেরামতের করতে থাকেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শওকতের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মেহেদী হাসান বলেন, কয়েক দিনের ব্যবধানে দুই ভাইকে হারালাম। বড় ভাইয়ের চল্লিশার বাজার সদাই ও খাঁসি কিনে রেখেছিলাম, আজ শুক্রবার অনুষ্ঠান ও মিলাদ মাহফিল করার জন্য সকল প্রস্তুতি শেষ করেছিলাম, এখন বজ্রপাতে এই ভাইকেও হারালাম। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com