বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেঙ্গু সারাতে পেঁপে পাতা যেভাবে কাজ করে।

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৮.৪৫ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাইতো এই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের অনেক বেশি সচেতনতা প্রয়োজন।

নিশ্চয়ই জানেন, ডেঙ্গু মোকাবেলায় পেঁপে পাতার রস বেশ কার্যকরী, তা সবাই কমবেশি জেনে থাকবেন। যদিও এটি এখনও প্রমাণিত নয় যে, ডেঙ্গু রোগ সারাতে পেঁপে পাতা আদৌ কার্যকর কি-না। তবে বেশ কিছু গবেষণায় উঠে এসেছে, পেঁপে পাতায় এমন কিছু উপাদান আছে, যা রক্তের প্লাটিলেট দ্রুত বাড়াতে পারে।

মূলত এসব কারণেই বিশ্বের বেশ কয়েকটি দেশে ডেঙ্গু জ্বর এবং অন্যান্য অসুস্থতা সারাতে চিকিৎসার পাশাপাশি সেরা ঘরোয়া প্রতিকার হিসেবে পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপে পাতা। এতে আছে ফেনোলিক যৌগ, পেপেইন এবং অ্যালকালয়েড। এই পুষ্টি উপাদানগুলো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও, পেপাইন এবং অন্য যৌগের সংমিশ্রণ হজমে সহায়তা করে। যা হজমের ব্যাধির সমস্যা নিরাময় করতে পারে।

গবেষণা যা বলছে

পেঁপে পাতার নির্যাস ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লেটলেট সংখ্যা বৃদ্ধি করে। ভারতে ৪০০ ডেঙ্গু রোগীর উপর করা একটি গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু রোগী যারা সঠিক চিকিৎসা গ্রহণের পাশাপাশি পেঁপে পাতার রস বা এটি ট্যাবলেট আকারে একটি নির্দিষ্ট ডোজ গ্রহণ করেছেন; তারা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

আরো দেখা যায়, তাদের প্লাটিলেটের সংখ্যা বাড়ছিল এবং এমনকি তাদের পার্শ্ব-প্রতিক্রিয়াও কম ছিল। ওই রোগীদের রক্ত দেওয়ারও প্রয়োজন হয়নি।

ডেঙ্গুর উপসর্গ কমায়

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা, ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য পেঁপে পাতার রস গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন। এডিস মশার কারণেই এই মারাত্মক রোগটি হয়। মশাবাহিত এ রোগের জীবাণু রক্তে প্রবেশ করে- উচ্চমাত্রায় জ্বর, ত্বকে ফুসকুড়ি এবং প্লাটিলেট সংখ্যা কমতে থাকে। পেঁপে পাতার নির্যাস ডেঙ্গুর উপসর্গ কমাতে সাহায্য করে।

ম্যালেরিয়া–বিরোধী বৈশিষ্ট্য আছে

পেঁপে পাতায় ম্যালেরিয়া-বিরোধী বৈশিষ্ট্যও আছে। পেঁপে পাতায় পাওয়া একটি যৌগ হলো এসিটোজেনিন। যা ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগের জীবাণু ধ্বংসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ডেঙ্গু নিরাময়ে পেঁপের পাতা যেভাবে ব্যবহার করবেন

>> কয়েকটি পেঁপে পাতা নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ড করুন। এবার তা ছেঁকে রসটুকু বের করে নিন। দিনে ২ টেবিল চামচ করে দুইবার পান করলেই দ্রুত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে উঠবেন এবং প্লাটিলেট কাউন্টও বেড়ে যাবে।

>> কয়েকটি মাঝারি আকারের পেঁপে পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার ২ লিটার পানি ভর্তি একটি পাত্রে পাতাগুলো রাখুন।

>> চুলায় পাতাগুলো সিদ্ধ করে নিন। যতক্ষণ না পানি ফুটে অর্ধেক হয়ে যাচ্ছে; ততক্ষণ চুলা থেকে নামাবেন না। এরপর নির্যাসটুকু ঠাণ্ডা করে কাচের পাত্রে ভরে রাখুন।

>> প্রতিদিন পাকা পেঁপে খেলেও আপনি উপকার পাবেন। এছাড়াও পাকা পেঁপে ব্লেন্ড করে তাতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। দিনে অন্তত দুই বার এই রস পান করুন। দেখবেন দ্রুত ডেঙ্গু জ্বর সেরে যাবে

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com