বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক পুনর্নিশ্চিত করলো-শি জিনপিং

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৪.১২ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বুধবার টেলিফোনে আলাপকালে রাশিয়ার সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি পুনর্নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্টকে শি বলেন যে, ইউক্রেন সংকট আলোচনার মাধ্যমে সমাধান করাকে চীন সমর্থন করে। শিনহুয়া সংবাদ সংস্থা এবং রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি, উভয়ই এমন তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “রাশিয়ার নিরাপত্তার ক্ষেত্রে বহির্শক্তির তৈরি করা চ্যালেঞ্জের মুখে নিজেদের জাতীয় স্বার্থ” রক্ষা করতে রাশিয়ার কর্মকাণ্ডের “বৈধতার বিষয়টি উল্লেখ” করেছেন চীনের নেতা।

ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিকের পার্শ্ববৈঠকে শি এবং পুতিন একটি বিস্তৃত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। ঐ চুক্তির আওতায় দুই পক্ষ অঙ্গীকার করে যে, তাদের সহযোগিতার ক্ষেত্রে “কোন সীমা” থাকবে না।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ আরম্ভ করার কয়েক সপ্তাহ আগেই চুক্তিটি স্বাক্ষর করা হয়। ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে চীন। এমনকি চীন সেটিকে আক্রমণ হিসেবেও আখ্যায়িত করেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র, বুধবার ভিওএ-র পূর্ব এশিয়া প্যাসিফিক বিভাগের এক প্রশ্নের জবাবে চীনের এমন অবস্থানের সমালোচনা করেন। ঐ মুখপাত্র বলেন যে, চীন যদিও নিজেদের নিরপেক্ষ হিসেবে দাবি করে, “তাদের আচরণে এটা স্পষ্ট যে তারা এখনও রাশিয়ার সাথে আরও নিবিড় সম্পর্ক তৈরিতে নিজেদের নিয়োজিত রেখেছে।” ঐ মুখপাত্র আরও বলেন যে, চীন বিশ্বব্যাপী রাশিয়ার প্রচারণার পুনরাবৃত্তি করা অব্যাহত রেখেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়াকে রক্ষা করছে, এবং ইউক্রেনে রাশিয়ার অত্যাচারের প্রমাণ অস্বীকার করে চলেছে “এই ইঙ্গিত করে যে সেগুলো সাজানো”।

ঐ মুখপাত্র বলেন, “বিশ্ব দেখছে যে কোন কোন দেশ স্বাধীনতার মৌলিক নীতি, আত্মসংকল্প ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াচ্ছে, এবং কারা রাশিয়ার পূর্বপরিকল্পিত ও অপ্ররোচিত ইচ্ছাকৃত যুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছে বা তাতে রাশিয়াকে পরোক্ষভাবে সমর্থন করছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com