বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনা জেলার তালতলীতে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১০.৫৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো.হায়দার হাওলাদার বরগুনা তালতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে ইউপি নির্বাচনে জয়ী না হতে পেরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে মারধর করে ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ওই ইউপির কিছু সন্ত্রাসী চক্র। এস‌ময়ে ওই সাংবাদিকের কাছে থাকা প্রায় ৪ হাজার টাকার মতো ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

সরেজমিন গিয়ে জানা গেছে, শিশির ও শ্যামল দেবনাথ কড়ইবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনীয় সময় শেষ হলে নির্বাচন কমিশন থেকে শিশির ইউপি সদস্য বিবেচিত হলে শ্যামল দেবনাথের সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের উপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বঙ্গ টিভির ক্যামেরাম্যান পলাশ হালদার আকাঁশের উপরেও অতর্কিত হামলা চালানো হয়।

এ বিষয়ে ইউপি সদস্য শিশিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এর পূর্বেও আমি দুইবার নির্বাচন করেছি। বর্তমানের নির্বাচন নিয়ে পরপর তিনবার আমি জয়ের মালা গলায় পড়েছি। আমি বারবার নির্বাচিত হওয়ায় শ্যামল দেবনাথ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয় এক সাংবাদিককেও তারা মারধর করেন।

শ্যামল দেবনথের সাথে যোগাযোগের জন্য একাধিক চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায় নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com