বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হালুয়াঘাট আদিবাসী কিশোরী ৮ দিন যাবত নিখোঁজ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৯.৩৯ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুলে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি আদিবাসী কিশোরী কথা চিসিম (১৬)। ঘটনার পর ৮ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই কিশোরীর। পরিবার বলছে নিখোঁজ নয় অপহরণ করা হয়েছে কথা চিসিমকে। এ ঘটনায় শুভরানা নামের এক কিশোরকে দায়ী করছে ভূক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের রাংরাপাড়া এলাকায়। নিখোঁজ ঐ তরুণী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকার মৃত প্রদীপ দারিং এর মেয়ে। নিখোঁজের ৩ দিন পর ঐ তরুণীর মা কবিতা চিসিম গত ১১ জুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ জুন সকালে নিকটস্থ রাংরাপাড়া উচ্চ বিদ্যালয়ে যাবার কথা বলে আর ফিরে আসেনি কথা। কথা ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার ফিরে না আসার ব্যাপারে এলাকার বেশ কয়েকজনকে সন্দেহ করলেও পরে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারের সাইফুল ইসলামের ছেলে শুভরানা (১৬) নামে এক কিশোর কে সন্দেহ করে ভূক্তভোগী পরিবার। এ বিষয়ে পরিবার থানা পুলিশকেও অবহিত করেছে বলে জানা যায়।

এ বিষয়ে কিশোরীর মা কবিতা চিসিম বলেন, এখন পর্যন্ত আমার মেয়ের কোন হদিস মেলেনি। অপহরণ করা হয়েছে নাকি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে তাও তাদের জানা নেই। মেয়েকে ফিরে পাবার ব্যাপারে থানা পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। সন্দেহভাজন কিশোরের এলাকার অনেকে বলছেন, নিখোঁজের ২ দিন আগেও তারা শুভরানা’কে মোটরসাইকেলে করে আদিবাসী সম্প্রদায়ের এক মেয়েকে নিয়ে ঘুরতে দেখেছেন। তবে অপহরণ নয়, প্রেমসংঘটিত বিষয় হতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত শুভরানার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঐ আদিবাসী কিশোরী নিখোঁজের পর থেকে তাকে আর এলাকাতে দেখা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটি উদ্ধারের ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com