বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুদের হারে রেকর্ড পরিমান বৃদ্ধি আমেরিকায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ২.৩২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে গিয়ে তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি সুদের হাড় বাড়ালো মার্কিন ফেডারেল রিজার্ভ। বুধবার সুদের হার শূন্য দশমিক ৭৫ পার্সেন্টেজ পয়েন্ট বাড়ানো হয়েছে।

অ্যামেরিকায় গত ৪০ বছরে মুদ্রাস্ফীতি এতটা বাড়েনি। জিনিসের দাম লাফিয়ে বেড়েছে। প্রথমে করোনার কারণে সরবরাহের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, তারপর এখন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর জিনিসের দামে লাগাম পরানো সম্ভব হচ্ছে না।

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারক ফেডারেল ওপেন মার্কেট কমিটি(এফওএমসি) সুদের হার বাড়ানোর পর মুদ্রাস্ফীতিকে দুই শতাংশে বেঁধে রাখতে বদ্ধপরিকর। মার্কিন সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, প্রয়োজনে সুদের হার আরো বাড়ানো হতে পারে।

এফওএমসি-র মতে, রাশিয়ার ইউক্রেনে হামলার প্রভাব বিশ্বজুড়ে পড়েছে। এর ফলে সব জায়গায় মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়েছে। চীনে সম্প্রতি বেশ কিছু জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছিল। এর ফলে সাপ্লাই-চেন আবার বিঘ্নিত হবে বলে তাদের মত।

ফেডারেল রিজার্ভের প্রধান পাওয়েল স্বীকার করেছেন সুদের হার অস্বাভাবিক বেশি বাড়ানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল ব্যাংক প্রথমে শূন্য দশমিক পাঁচ শতাংশ বাড়াতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাওয়েল বলেছেন, সুদের হার আরও বাড়তে পারে, তবে এত বেশি নয়।

প্রবল মুদ্রাস্ফীতির ফলে মার্কিন পরিবারগুলি প্রবল চাপের মুখে পড়েছে। এর ফলে খাবার, গ্যাস, বাড়িভাড়ার জন্য বেশি খরচ করতে হচ্ছে। ফলে অন্য খরচ কাটছাঁট করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com