বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীলংকায় অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকারি কর্মচারীদের জন্য সাপ্তাহিক ছুটি ৩ দিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ২.০১ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

শ্রীলংকায় অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করেছে।

আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে।  সরকারের একজন সিনিয়র মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রবিবার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন।

এই একদিনের জন্য তাদের বেতন দেয়া হবে।  তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না। শ্রীলংকার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। গ্যাস সঙ্কটের জেরে বাড়িতে রান্নাবান্নার কাজও বন্ধ।পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। একারণে শ্রীলংকার গণ-পরিবহন খাতও বিপর্যস্ত হয়েছে।

শ্রীলংকায় সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ। সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন যা দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে। বৈদেশিক মুদ্রার সঙ্কটের জেরে সরকার ইতোমধ্যেই দেশে খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে। শ্রীলংকায় সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে।বর্তমান সঙ্কট সামাল দেয়ার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com