মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উৎসাহী মহিলারা ছুটছেন দলে দলে লক্ষ্মীপুরে মসজিদ ধুয়ে রোগমুক্তি!

  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ৬.২৪ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে রোগমুক্তির আশায় মসজিদ ধুয়ে পানি পান করাকে ধর্মীয় কুসংস্কার ও বিদয়াত হিসেবে আখ্যা দিচ্ছেন আলেম-ওলামারা। দীর্ঘবছর ধরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছেরাজ আমিন জামে মসজিদ ধুয়ে দিতে ভিড় জমান নারীরা। আধাপাকা মসজিদটি ধোয়ার জন্য এখন পুরুষদেরও দেখা মিলে। রোগমুক্তি, পরীক্ষায় ভালো ফলাফল ও চাকরিসহ বিভিন্ন নিয়ত পূরণ হওয়ার আশায় মসজিদ ধুয়ে দিতে ভিড় জমান তারা। অনেকে মনের আশা পূরণের জন্য বোতলে করে পানি নিয়ে যান বাড়িতে।
তবে এবিষয়ে লক্ষ্মীপুর তিতাঁখা জামে মসজিদের খতিব মো. হারুনুর রশিদ জানান, বাইতুল্লা শরীফ, মসজিদে নববী ও বায়তুল মুকাদ্দাস মসজিদ ছাড়া পৃথিবীর সকল মসজিদ একরকম। এছাড়াও মসজিদ ধুয়ে রোগমুক্তি কামনা নেহাত একটি কুসংস্কার। এটিকে বিদয়াত হিসেবে আখ্যা দেন এই আলেম।
সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজ শুরুর আগেই বিভিন্ন বয়সী কয়েকজন নারী এসে মসজিদ ঘরের পাশে পুকুর ঘাটে দাঁড়িয়ে আছেন। কথাবার্তায় বুঝা গেল বহুদূর থেকে ছুটে এসেছেন তারা। ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে দ্রুত মসজিদ খালি করে দেন। পরের দৃশ্যটা আরও অন্যরকম। দাঁড়িয়ে থাকা নারীরাসহ আরও অনেকেই জগ ও ছোট কলসি হাতে নিয়ে নেমে পড়েন মসজিদ ধোয়ার কাজে। পাশের পুকুর ও নলকূপ থেকে হিসেব করে তিন জগ কিংবা তিন কলসি পানি নিয়ে এসে ঢেলে দেন মসজিদের দরজা, বারান্দা এবং মেহরাবে। তারপরে মসজিদ ধোয়া পানি নিয়ে যান বাড়িতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com