বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার ‘বিদেশী এজেন্ট’ আইন অধিকার লঙ্ঘন করেছে বলে রায় দিয়েছে ইউরোপীয় আদালত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১.১৬ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস (ইসিএইচআর) মঙ্গলবার রায় দিয়েছে, “বিদেশী এজেন্টদের” বিষয়ে রাশিয়ার আইন, মনোনীত গোষ্ঠীগুলির অধিকার লঙ্ঘন করেছে এবং রাশিয়াকে তাদের মধ্যে অনেককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

রাশিয়া “বিদেশী এজেন্ট” শব্দটি ব্যবহার করে, যা মূলত স্নায়ুযুদ্ধের সময়কার গুপ্তচরবৃত্তির অর্থ বহন করে, বিদেশী সমর্থনে রাজনৈতিক কার্যকলাপে জড়িত বলে মনে করা সংস্থা এবং ব্যক্তিদের চিহ্নিত করার জন্য।

বিদেশী এজেন্ট হিসাবে অভিহিত ৭৩টি রুশ গোষ্ঠীর ক্ষেত্রে তার রায়ে, ইউরোপের শীর্ষ মানবাধিকার আদালত বলেছে, আইনটি সমাবেশ এবং সমিতির স্বাধীনতা লঙ্ঘন করেছে।

আদালত বলেছে, গোষ্ঠীগুলিকে বিদেশী এজেন্ট হিসাবে অভিহিত করার মানদণ্ড হিসাবে রাজনৈতিক কার্যকলাপের ব্যবহার “অসংগত ফলাফল এবং বিশেষত, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা কিংবা দাতব্য কাজের সাথে সম্পর্কিত নাগরিক সমাজের কার্যকলাপে জড়িত হতে ইচ্ছুক এনজিওগুলির মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।”

তবে, ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ বলেছেন, তিনি এই রায়ের বিষয়ে কোনও মন্তব্য করবেন না। কারণ সংসদ গত সপ্তাহে স্বাক্ষরিত এক আইনের মাধ্যমে রাশিয়ার উপর ইউরোপীয় মানবাধিকার আদালতের এখতিয়ার শেষ করেছে।

তিনি এক কনফারেন্স কলে সংবাদদাতাদের বলেন, “রাশিয়া আর এই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করে না।”

রাশিয়ার মানবাধিকার গোষ্ঠী আগোরা, ইসিএইচআর মামলার আবেদনকারীদের মধ্যে একজন। তারা এই রায়কে “বড় বিজয়” হিসাবে উল্লেখ করে, একে স্বাগত জানিয়েছে।

আগোরা আইনজীবী কিরিল কোরোতেয়েভ বলেছেন, “আদালত আবেদনকারী সংস্থাগুলির সাথে সম্পূর্ণরূপে একমত যে, বিদেশী এজেন্টদের আইনটি কেবল অপ্রত্যাশিতই নয় বরং নাগরিক সমাজের বৈধ কাজকেও বাধা দেয়।”

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ গত ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে সৈন্য প্রেরণের পর থেকে পশ্চিমের গভীর অবিশ্বাসের সময়ে “বিদেশী এজেন্ট” আইনকে আরও কঠোর করার একটি প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দেওয়ার এক সপ্তাহ পরে এই রায় এলো।

রাশিয়ায় এই ধরনের আইন প্রথম গৃহীত হয় ২০১২ সালে। এরপর থেকে এটি অলাভজনক সংস্থা, মিডিয়া আউটলেট এবং সাংবাদিক ও কর্মীসহ পৃথক রাশিয়ার নাগরিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com