বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইটনা হাওরে নৌকা ডুবি,তিনজনের মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ১২.২০ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, সোমবার সকালে ইঞ্জিনচালিত নৌকায় জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে কাঁঠাল নিয়ে ইটনা সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশে যাত্রা করেন পাঁচজন। দুপুরে বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওরে নৌকাটি পৌঁছালে প্রবল বাতাসের মুখে পড়ে। বাতাসের তীব্রতায় নৌকাটি উল্টে যায়। এ সময় দুইজন সাঁতরে মাছ ধরার নৌকায় ওঠে যান। কিন্তু বাবা-ছেলেসহ তিনজন তলিয়ে যান।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে। ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করলে ৯টার দিকে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com