বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পদ্মা সেতুতে প্রথমবারের মতো সবগুলো বাতিতে আলোকিত।

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ১২.০৩ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

রাহাত রওশন,শরীয়তপুর প্রতিনিধিঃ  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বালানো শুরু হয়।

পদ্মা সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টের সবগুলোতে বাতি জ্বালিয়ে প্রথমবারের মতো আলোকিত করা হলো ৬.১৫ কিলোমিটারের পুরো পদ্মা সেতু।

মূল সেতুর ৩২৮টি, জাজিরা প্রান্তের ভায়াডাক্টে ৪৬টি ও মাওয়া প্রান্তের ভায়াডাক্টে ৪১টি ল্যাম্পপোস্টে ১৭৫ ওয়াটের এলইডি বাতি জ্বলানো হয়।
পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম সুইচ অন করে পদ্মা সেতু আলোকিত করেন। এরপর সেখানকার দেশি-বিদেশি প্রকৌশলীরা মিষ্টিমুখ করে  আনন্দ উদযাপন ও ছবি তোলেন।

পুরো সেতু আলোকিত হওয়ায় পদ্মার দুপাড়ের মানুষের মধ্যেও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ পদ্মা পাড়ে ভিড় করতে শুরু করেন সেতু দেখতে।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘এটি আমাদের জন্য খুবই খুশির খবর। অনেক কঠিন কাজ আমরা শেষ করেছি। এটি আমাদের জন্য বিশেষ অর্জন। টুকটাক কিছু কাজ বাকি আছে যেগুলো বর্তমানে করা হচ্ছে। এ ছাড়া আমরা বিভিন্ন বিষয় বারবার পরীক্ষা করে দেখছি।’

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) সাদ্দাম হোসেন বলেন, ‘মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুটি সাবস্টেশন বিদ্যুৎ সংযোগে যুক্ত করে পুরো সেতুর ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছে। কোন রকম ত্রুটি ছাড়াই সবগুলো বাতি ঠিকমতো জ্বলেছে। পুরো সেতু আলোকিত হয়ে গেছে। এ প্রথম পুরো সেতুতে একবারে সব বাতি জ্বালানো হলো। এখন সারারাত এসব বাতি জ্বালিয়ে রাখা হবে।’

জানা যায়, এর আগে গতকাল সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮ পর্যন্ত মুন্সিগঞ্জ মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে ২০৫টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিল। এর আগে গত ৪ জুন পদ্মা সেতুতে পরীক্ষামূলক ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো শুরু হয়েছিল।

২০২১ সালের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ভায়াডাক্টে প্রথম ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল। মূল সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শেষ হয় ১৮ এপ্রিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com