বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে পেট্রলের দামে মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১.৩৫ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ

যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশটিতে এক গ্যালন পেট্রলের দাম শনিবার (১১ জুন) গড়ে পাঁচ ডলার ছাড়ায়। এই প্রথম যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম এতটা বাড়লো। তাছাড়া এরই মধ্যে মূল্যস্ফীতি গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শনিবার এক গ্যালন পেট্রলের মূল্য বেড়ে ৫ দশমিক ০০৪ ডলারে দাঁড়ায়। আগের দিন এই দাম ছিল ৪ দশমিক ৯৮৬ ডলার।
এদিকে জ্বালানির দামের এমন ঊর্ধ্বগতির ফলে চাপে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেনসহ ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা। কারণ চলতি বছরের নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন।
যদিও বাইডেন প্রশাসন মূল্য নিয়ন্ত্রণে নানা ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যার মধ্যে অন্যতম হলো কৌশলগত রিজার্ভ থেকে রেকর্ড সংখ্যক ব্যারেল ছাড় ও তেলের উৎপাদন বাড়ানোর জন্য ওপেককে চাপ। তারপরও দেশটিতে জ্বালানি তেলের দাম নাগালের বাইরে চলে গেছে।
তেলের দাম বেড়ে যাওয়ার পেছনে এক নয় বরং একাধিক কারণ কাজ করছে। রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের জেরে পশ্চিমাবিশ্ব রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ, রাশিয়া বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম। বিশ্ব বাজারে রাশিয়ার তেলের যোগান বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে, ফলে তেলের চাহিদা বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com