হারুন,জবি প্রতিনিধিঃ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও তার পরিবারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার কটূক্তির প্রতিবাদে পুনরায় মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ই জুন) দুপুর ২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ২ জনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে তারা এ প্রতিবাদ জানায়। এসময় তাদের হাতে “মুসলমানের বাংলা, লা ইলাহা ইল্লাল্লাহ”, “বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান”, ” ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ” ইত্যাদি ব্যানার হাতে মানবন্ধন করতে দেখা যায়। উক্ত প্রতিবাদ সভায় সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন৷ সভাতে সাম্প্রদায়িকতা রোধে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী (সাঃ) এর চরিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
এর আগে গত শুক্রবার (১০ জুন) পবিত্র জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন জবি শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। সেদিন তারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেন। মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।
মানবন্ধনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন শুভ বলেন, ভারতের ক্ষমতাসীন দলের ২ জন নেতা নেত্রী মহানবী (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে৷ তারা সাম্প্রদায়িকতা চর্চা করেছে এবং সেই সাথে আবার ভারতেকে আরো সাম্প্রদায়িক করার চেষ্টা করে চলেছে৷ আজ পুরা বিশ্বের মুসলমান সমাজ ব্যথিত৷ প্রিয়নবীর অবমানায় আমাদের প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে৷ আমরা আমাদের প্রিয়নবীকে নিয়ে করা কটুক্তির উপযুক্ত বিচার চাই এবং সেই সাথে কেউ যেন কোন ধরনের সাম্প্রদায়িকতা চর্চা না করে সেই কামনি করছি৷
উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এক টেলিভিশন শো তে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানায়।