বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলী উপজেলার একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত।

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ১০.২৮ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টার: বরগুনার তালতলী উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৩ জুন) সন্ধায় জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।উপজেলা নির্বাচন
কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো. শাহাদাৎ হোসেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৭নং সোনাকাটা ইউনিয়নের নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী যা অপরাধ দন্ডিত হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন,নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় মাননীয় নির্বাচন কমিশনার সিন্ধান্ত অনুযায়ী সোনাকাটা
ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।তবে স্থগিত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন তালতলী উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।আজ সন্ধায় সোনাকাটা ইউপি নির্বাচন স্থগিত করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com