শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৪.৫৪ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।

সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রামের কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬০) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশা সিংড়া উপজেলার রণবাঘা বাজার থেকে যাত্রী নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলো। সকাল ১১টার দিকে সেটি ওমরপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এতে অটোরিকশার চালকসহ আরো চার জন আহত হন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com