শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রামপুরা থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৪.০৫ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

রামপুরা থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রায়হান, মোঃ হাসান, মোঃ হাসিব হাসান ও মোঃ জাহিদ হাসান।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বিপিএম জানান, গত ১১ জুন ২০২২ তারিখ ভোর ৪:৫০ টায় রাজধানীর বনশ্রী ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে একটি ছিনতাইয়ের ঘটনায় ১২ জুন রামপুরা থানায় একটি মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলাটি তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়। রবিবার (১২ জুন ২০২২) বিকালে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া ও লালমিয়ার গলি এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com