বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উ.কোরিয়ারএকের পর এক কামানের গোলা নিক্ষেপ : সিউল

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ২.৩৮ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া সপ্তাহান্তে একের পর এক কামানের গোলা নিক্ষেপ করেছে। দেশটির সার্বভৌমত্ব রক্ষায় ‘শক্তির জন্য শক্তি’ প্রয়োগে নেতা কিম জং উন অঙ্গীকার ব্যক্ত করার কয়েকদিন পর তারা এসব গোলা নিক্ষেপ করলো। সিউলের সামরিক বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ রোববার রাতে বলেন, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ‘বিভিন্ন ফ্লাইট ট্রাজেক্টরিজ’ সনাক্ত করে,যা উত্তর কোরিয়ার কামানের গোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
জেসিএস বলেন, সন্দেহজনক এসব কামানের গোলা রোববার সকাল ৮:০৭ টা থেকে বেলা ১১:০৩ টার মধ্যে নিক্ষেপ করা হয়। এর ফলে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতায় সিউল দৃঢ়তা সহকারে শক্তিশালী সামরিক প্রস্তুতি বজায় রেখেছে।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি রোববারের কামানের গোলা নিক্ষেপের বা সম্প্রতি উৎক্ষেপণ করা বিভিন্ন ক্ষেপণাস্ত্রের ব্যাপারে কোন তথ্য প্রকাশ করেনি।
২০১৭ সালের পর এই প্রথমবারের মতো পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়া এ বছর বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালায়। এসবের মধ্যে সম্পূর্ণ রেঞ্জের আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।
প্রেসিডেন্টের দপ্তর জানায়, সিউলের প্রেসিডেনশিয়াল জাতীয় নিরাপত্তা দপ্তর রোববার রাতে কামানের গোলা নিক্ষেপ নিয়ে আলোচনা করতে বৈঠক করেছে। এসময় তারা পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক কর্মকা-ের শান্ত ও কঠোরভাবে জবাব দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com