প্রতিনিধিঃ গিয়াস উদ্দিন নামের এক সৌদি প্রবাসীকে দীর্ঘদিন ধরে জাকির হোসেন নামের অপর এক বাঙালি বিভিন্নভাবে হয়রানি ও হত্যার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হাঁড়িয়া ইউনিয়নের অলি মিয়ার গ্রামের বাড়ির এরশাদুল্লাহ ছেলে গিয়াসউদ্দিন ২০০৩ সাল থেকে সৌদি আরবের তায়েফে লন্ড্রি দোকানে চাকরি করে আসছে। সেখানে একই এলাকার মৃত ছায়ে দুলে ছেলে জাকির হোসেনের নেতৃত্বে সৌদি প্রবাস থাকা আশরাফ উদ্দিন সুজন, শাহাদাত হোসেন, জাকির হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক, মনির হোসেনের কামাল হোসেন, জামাল হোসেন ও নিয়ন হোসেনসহ সৌদি আলকায়দার সদস্যদের দিয়ে নানাভাবে বিভিন্ন উপায়ে হয়রানি করে আসছে। শুধু তাই নয় আল-কায়েদা দিয়ে তাকে নানা ভয়ভীতি ও অবৈধ প্রস্তাব দিয়ে আসছে বলে খবর পাওয়া গেছে।
খবর নিয়ে জানা গেছে, গিয়াস উদ্দিন ও জাকির হোসেনের গ্রামের বাড়ীতে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পূর্বশত্রুতা চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করেও উগ্রবাদী জাকির হোসেন না মানায় গিয়াসউদ্দিনের বহু ক্ষয়ক্ষতি করে। আর্থিক, মানসিক, সামাজিক ও পারিবারিক ভাবে তাকে হেনস্থা করে জাকির হোসেন দেশে ও বিদেশের সব সময় দলবল নিয়ে থাকায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে না।
স্থানীয় হাঁড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন- ‘গিয়াসউদ্দিন ও জাকিরের সাথে দীর্ঘদিন জমিজমা বিষয়ক দ্বন্দ্ব চলে আসছিল। জাকির সৌদিতে গিয়েও গিয়াসউদ্দিনকে হয়রানি করছে বলে ফোন দিয়ে গিয়াস আমাকে জানায়।
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন বলেন-‘আমাদের সাথে কারো কোন দ্বন্দ্ব নেই। আপনারা এলাকায় এসে খোঁজখবর নিয়ে দেখতে পারেন।’
ভুক্তভোগী গিয়াস উদ্দিন ও তার পরিবার আতঙ্কে দিনাতিপাত করছে। এ বিষয়ে আন্তর্জাতিক ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তারা।