বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গফরগাঁও সরকারী কলেজে কর্মরত শিক্ষকদের হামলা ও কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন ও কর্মবিরতি।

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ১.০৭ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে রোববার (১২ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজ গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান ও শিক্ষক পরিষদ সম্পাদক মো. গোলাম রাব্বানী।

এতে অন্যদের মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গুরুদয়াল সরকারি কলেজ ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ প্রফেসর আ.ন.ম. মুশতাকুর রহমান, সহ-সভাপতি প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ, সম্পাদক সহকারী অধ্যাপক আল আমিন এবং কোষাধ্যক্ষ প্রভাষক মো. আবুল বাশার বক্তব্য রাখেন।

বক্তাগণ গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ওপর হামলা, লাঞ্ছনা ও কটূক্তির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কর্মস্থলে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, অনার্স এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর নামে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা গত ৮ জুন দুপুরে গফরগাঁও সরকারি কলেজে অতর্কিত হামলা চালিয়ে অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com